1 Answers
'সঠিক বণ্টন প্রণালি নির্ধারণ একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক' উক্তিটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
উৎপাদকের কাছ থেকে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া হলো বণ্টন প্রণালি। এতে পণ্য উৎপাদন থেকে বণ্টন পর্যন্ত বিভিন্ন পক্ষ জড়িত থাকে। এক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীর উপস্থিতির ফলে পণ্যদ্রব্য সহজে ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হয়।
উদ্দীপকের নূর চৌধুরী জুতা প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানের মালিক। তার কারখানায় উৎপাদিত জুতা তিনি নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রি করেন। তিনি সরাসরি বণ্টন প্রণালি ব্যবহারের মাধ্যমে ভোক্তাদের কাছে জুতা বিক্রি করেন। সরাসরি পণ্য কিনতে পারায় ক্রেতারা তার কারখানায় উৎপাদিত জুতার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়। নূর চৌধুরী ও ভোক্তাদের মাঝে কোনো মধ্যস্থব্যবসায়ী নেই। সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করে বলে পণ্যের মানও ভালো থাকে। এতে তিনি তার পণ্য বণ্টন সংক্রান্ত খরচ কমে যায়। ফলে তিনি সর্বনিম্ন দামে পণ্য বিক্রির সুযোগ পান। এটি ক্রেতা আকর্ষণেও সহায়তা করে। কারণ তারা সব সময় কমমূল্যে পণ্য পাওয়ার আশা করে। আর এভাবেই তার প্রতিষ্ঠানের বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এসব কারণেই আমি মনে করি, “সঠিক বণ্টন প্রণালি নির্ধারণ একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক”- উক্তিটি যৌক্তিক।