1 Answers
জামান অপরাধী তরুণদের বোঝাতে সক্ষম হয় যে, তারা যা করছে তা ধর্ম, নৈতিকতা ও আইনবিরোধী। ফলে তরুণরা সুপথে ফিরে আসার জন্য ওয়াদাবদ্ধ হয়। জামানের এ ভূমিকা শরিয়তসম্মত ও প্রশংসনীয়।
একজন মুসলিম নিজে সৎকাজ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে এবং অন্যকেও সৎকাজে আদেশ দিবে ও অসৎ কাজ পরিহার করার তাগিদ দিবে এটাই ইসলামের দাবি। এ দায়িত্ব পালনের জন্যই আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, "তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান কর। অসৎ কাজে নিষেধ কর এবং আল্লাহকে বিশ্বাস কর।" (সূরা আলে-ইমরান: ১১০)
মুসলিম জাতি দুনিয়ায় ভালো কাজের ব্যবস্থা করবে, সত্যের প্রচার ও অসত্যের প্রতিরোধ করবে। মিথ্যা ও অন্যায় তারা কখনো সহ্য করবে না। রাসুলুল্লাহ (স.) বলেন, "কোনো মুসলমান যদি কাউকে অন্যায় করতে দেখে, তাকে হাত ধরে জোর করে ফেরাবে। যদি সে শক্তি না থাকে, তবে মুখে সে অন্যায়ের প্রতিবাদ করবে। যদি সে শক্তি না থাকে তাহলে মনে মনে খারাপ জানবে। আর এটা দুর্বলতম ইমানের পরিচায়ক।” (মুসলিম)
পরিশেষে আমরা বলতে পারি যে, নৈতিক অবক্ষয় রোধে জামানের ভূমিকা ইসলামসম্মত এবং জামানের মতো ভূমিকা পালনই ইসলামের দাবি।