1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা সাজেদা বেগম ও সাজ্জাদ হোসেনের কর্মকাণ্ডকে নিন্দনীয় বলে উল্লেখ করতে পারি। এক্ষেত্রে আরমান সাহেবের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় ও যথোপযোগী। কারণ তিনি সূরা মাউন-এর আলোকে তাদের উভয়কে উপদেশ প্রদান করেন।

আমি আমার পাঠ্যবইয়ের সূরা মাউন পাঠে জানতে পারি, যারা গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না, তাদের জন্য রয়েছে দুর্ভোগ বা শাস্তি। অন্যদিকে, মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না। বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা সম্পূর্ণ বেখবর। অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস। সূরা মাউনের এ বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিবে যে-

⇒ কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে।

⇒ ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে।

অতএব সার্বিক বিবেচনায় উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে আরমান সাহেবের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং সময়োপযোগী। তার ভূমিকা তার স্ত্রী ও সন্তানকে সুপথে পরিচালিত হতে সহায়ক হয়েছে।

4 views

Related Questions