1 Answers
সঙ্গীতি আয়োজনে চার্ট-২ এ উল্লিখিত ব্যক্তিদ্বয় অর্থাৎ তৃতীয় সঙ্গীতির সভাপতি মোগগলীপুত্র তিষ্য থের এবং পৃষ্ঠপোষক সম্রাট অশোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সম্রাট অশোকের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বৌদ্ধধর্ম ভারতবর্ষে ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে। তবে অন্যান্য ধর্মের বহু তীর্থিক বা সন্ন্যাসীগঞ্জ ভিক্ষুবেশ ধারণ করে ভিক্ষু বলে পরিচয় দিতে থাকেন এবং অধর্মকে ধর্ম বলে চালাতে থাকলে তখনই এই ছদ্মবেশীদের মধ্যে আসল বিনয়ী ভিন্ন খুঁজে বের করার জন্য তৃতীয় সঙ্গীতির আহ্বান করা হয়।
সম্রাট অশোকের রাজত্বকালে মগধের রাজধানী পাটলিপুত্রের অশোকারামে তৃতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয়। অবিনয়ী ভিক্ষু নির্বাচন করতে মোগগলীপুত্র তিষ্য স্থবির সম্রাট অশোককে বললেন, পর্দার আড়ালে নিয়ে ভিক্ষুদের জিজ্ঞেস করতে হবে সে কোন মতবাদী এবং অবিনয়ী কোনো ভিক্ষু এ প্রশ্নের উত্তর দিতে পারেনি। শুধুমাত্র বিনয়ী ভিক্ষুগণ এক বাক্যে উত্তর দিয়েছেন আমরা বিভাজ্যবাদী। সঙ্ঘ বিশুদ্ধ হওয়ার পর মোগগলীপুত্র তিষ্য স্থবির প্রকৃত বুদ্ধবাণী সংকলনের জন্য তৃতীয় সঙ্গীতি আহ্বান করেন এবং সঙ্গীতির জন্য ধর্ম বিনয়ে পারদর্শী ত্রিবিদ্যাসম্পন্ন এক হাজার অর্হৎ ভিক্ষু নির্বাচন করেন।
তৃতীয় সঙ্গীতিতে ধর্ম ও বিনয় সংগৃহীত হয় এবং এই সঙ্গীতিতে সর্বপ্রথম অভিধম্ম পিটকের উল্লেখ করা হয় এবং বুদ্ধবচনকে ত্রিপিটক আখ্যা দেওয়া হয়।