1 Answers
উদ্দীপক-১ এ প্রথম সঙ্গীতি নির্দেশ করছে।
বৃদ্ধ লিখিতভাবে কোনো ধর্মোপদেশ দান করেননি। মহাকশ্যপ স্থবির এবং অন্যান্য নেতৃস্থানীয় বিনয়ী ভিক্ষুগণ চিন্তা করলেন, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকলে বা বিভিন্নজন কর্তৃক কণ্ঠস্থ থাকলে বুদ্ধবাণী কলুষিত ও বিকৃত হতে পারে। এসব চিন্তা করে মহাকশ্যপ ও ভিক্ষুগণ বুদ্ধবাণী সংকলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। প্রথম সঙ্গীতির সময় ও স্থান নিয়ে কিছুটা মতভেদ লক্ষ করা যায়। তবে অধিকাংশ বৌদ্ধ ঐতিহ্য মতে, বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পর রাজগৃহের সপ্তপর্ণী গৃহায় প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। রাজা অজাতশত্রু এ সঙ্গীতির পৃষ্ঠপোষকতা করেন। রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় গুহার সামনে বিশাল মন্ডপ তৈরি করা হয়। এতে দক্ষিণমুখী ও উত্তরমুখী করে পাঁচশো স্থবিরের আসন সজ্জিত করা হয়। মন্ডপের মধ্যভাগে পূর্বমুখী করে ধর্মাসন নির্মাণ করা হয়।
উদ্দীপক-১ এ বুদ্ধবাণী সংকলনের প্রয়োজনীয়তা উপলব্ধি, ভিক্ষুদের জন্য দক্ষিণমুখী ও উত্তরমুখী আসন যা প্রথম সঙ্গীতিকেই নির্দেশ করেছে।