1 Answers
অর্ণবের দেখা দুর্যোগটি ভূমিকম্পকে নির্দেশ করছে।
কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্প যে স্থানে উৎপত্তি লাভ করে তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূঅভ্যন্তরের এ কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের স্থানের নাম উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারদিকে কমে যায়। এ কম্পন ভূপৃষ্ঠের ওপর সবকিছুতেই কাঁপন সৃষ্টি করে। ফলে ঘরবাড়ি এবং আসবাবপত্রসহ সবকিছু নড়ে ওঠে। তদ্রুপ উদ্দীপকের অর্ণবও হঠাৎ পুকুরের পানি ঢেউয়ের আকারে পাড়ে উঠতে দেখে। সে আরো জানতে পারে পুরানো ঢাকার কিছু বিল্ডিং ও বাড়িঘর হেলে গেছে।
অতএব পাঠ্যবইয়ের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের অর্ণবের দেখা ও শোনা ঘটনাগুলো ছিল ভূমিকম্পের প্রত্যক্ষ ফল।