1 Answers

উদ্দীপকে বর্ণিত 'M' সম্পদটি আমার পাঠ্যবইয়ের যে ধরনের প্রাকৃতিক সম্পদকে নির্দেশ করে তা হলো কৃষিজ সম্পদ।

প্রকৃতিকে ব্যবহার করে মানুষ নিজেদের চাহিদা পূরণের জন্য যেসব পণ্যসামগ্রী উৎপাদন করে তাকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার ও নেপালের প্রাকৃতিক সম্পদ প্রায় একই রকম। প্রাকৃতিক সম্পদের মধ্যে কৃষিজ সম্পদই প্রকৃতির ওপর নির্ভরশীল থাকে। উদ্দীপকে দৃশ্যপট-১ বর্ণিত 'M' সম্পদটির জন্যও প্রকৃতির ওপর বেশি নির্ভরশীল হতে হয়। কেননা এখানে কৃষিজ সম্পদকেই নির্দেশ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশসমূহ বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষিপ্রধান। এ অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদ-নদী ইত্যাদির ওপর নির্ভর করে কৃষকগণ এখানকার কৃষিজ সম্পদ উৎপাদন করে। অঞ্চলভেদে কৃষি উৎপাদনে তারতম্য পরিলক্ষিত হয়। একেক অঞ্চলে একেক ফসলের উৎপাদন ভালো হয়। আবার কোনো কোনো ফসলের উৎপাদন বাধাপ্রাপ্তও হয়। বৈশিষ্ট্য বিবেচনায় তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'M' সম্পদটি কৃষিজ সম্পদকেই নির্দেশ করে, যা প্রকৃতির ওপর নির্ভরশীল।

4 views

Related Questions