উদ্দীপকে বর্ণিত গুরুর উপদেশের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহাপুরুষের উপদেশের মিল আছে? (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বর্ণিত গুরুর উপদেশের সাথে আমার পাঠ্যবইয়ের মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের উপদেশের মিল আছে।
'সকল ধর্মই সত্য, যত মত তত পথ', অর্থাৎ ধর্মীয় মত ও পথ ভিন্ন হলেও সকল মানুষের উদ্দেশ্য ও গন্তব্য এক-ঈশ্বরলাভ। এ পরম সত্যটি যিনি উপলব্ধি করেছিলেন তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনিই হলেন মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ। উদ্দীপকে গুরু তার শিষ্যদের যেসব উপদেশ প্রদান করেছেন সেগুলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব-এর উপদেশকেই নির্দেশ করছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামে ১৮৩৬ খ্রিষ্টাব্দে ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম চন্দ্রামণি দেবী। পিতা-মাতা তাঁর নাম রাখেন গদাধর। বালক গদাধর ছিলেন খুবই সুন্দর। তিনি ছিলেন প্রকৃতপ্রেমী। রানি রাসমণি প্রতিষ্ঠিত কালী মন্দিরের পুরোহিত হিসেবে রামকৃষ্ণদেবের বড় ভাই রামকুমার দক্ষিণেশ্বরে আসলে তিনিও তাঁর সাথে আসেন এবং মা কালীর পূজার্চনা দেখে আনন্দিত হন। ১৮৫৫ সালে তিনি মন্দিরের পুরোহিত নিযুক্ত হন এবং মা কালীর পূজা শুরু করেন। তিনি শুধু হিন্দু ধর্মমতভিত্তিক সাধনাতেই আবদ্ধ থাকেননি, ইসলাম ও খ্রিষ্ট ধর্মমতেও সাধনা করেছেন। বিভিন্ন ধর্ম সাধনার মাধ্যমে তিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন। তিনিই বলেছেন, 'সকল ধর্মই সত্য, যত মত তত পথ।' তিনি মানুষের জাতি, কুল, মান, শিক্ষা, প্রতিপত্তি ইত্যাদি দেখতেন না। তিনি দেখতেন মানুষের অন্তর। তিনি আমাদের জন্য বেশকিছু উপদেশ বাণী রেখে গেছেন এবং এগুলো আমাদের চলার পথের পাথেয়।