1 Answers
উদ্দীপকে দয়াময় সিংহের সাথে পাঠ্যবইয়ের রাম রাজার মিল পাওয়া যায়।
রাম ছিলেন আদর্শ রাজা। তার রাজত্বে যেন কেউ কখনো কোনোরূপ দুঃখ ভোগ না করে, এ ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি তার স্ত্রী সীতাকে ভালোবাসতেন। কিন্তু প্রজাদের মনোরঞ্জনের জন্য তিনি সীতাকে ত্যাগ করতেও দ্বিধা করেননি।
উদ্দীপকের বর্ণনায় আমরা দেখতে পাই দয়াময় সিংহ নামে এক ধনী লোক তার গ্রামের উন্নতির জন্য সদা সচেষ্ট থাকতেন। তার গ্রামে কেউ যেন কোনো দুঃখ কষ্ট ভোগ না করে সে ব্যাপারে তার নজর ছিল তীক্ষ্ম। সে তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। গ্রামের অসহায় মানুষের চিন্তায় সে তার স্ত্রীকে ত্যাগ করতেও দ্বিধা করেননি। দয়াময় সিংহের এসব কর্মকান্ড বিশ্লেষণ করলে খুব সহজেই ধরা পড়ে তিনি রাজা রামেরই প্রতিচ্ছবি।
তাই নিঃসন্দেহে বলা যায় দয়াময় সিংহের সাথে আমার পা্যবইয়ের রাম রাজার মিল পাওয়া যায়।