রসুলপুর গ্রামের লোকজনের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন ধারণার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত রসুলপুর গ্রামের লোকজনের কর্মকান্ডের সাথে পাঠ্যবইয়ের যে ধারণার মিল রয়েছে তা হলো রাষ্ট্রের প্রতি নাগরিকের পালনকৃত দায়িত্ব ও কর্তব্য।
রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের নানাবিধ দায়িত্বের মধ্যে সন্তানের কল্যাণে অবদান রাখা অন্যতম। উদ্দীপকে 'P' রাষ্ট্রের রসুলপুর গ্রামের জনগণ সন্তানদের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়ে নাগরিকের উক্ত কর্মকাণ্ডেরই প্রতিফলন ঘটিয়েছে। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন। তাই সন্তানদের জীবনরক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টীকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রসুলপুর গ্রামের লোকজনের কর্মকান্ডের সাথে পাঠ্যবইয়ে উল্লিখিত নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মিল পাওয়া যায়।