1 Answers
অমল চাকমার সাহিত্যিক কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের আচার্য ধর্মপালের কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়।
ধর্ম অটঠকথা, টীকা এবং অনুটীকা লিখে আচার্য ধর্মপালে পালি সাহিত্য ভান্ডারকে নানা আঙ্গিকে সমৃদ্ধ করেছেন। অমর সাহিত্য কর্মের জন্য বৌদ্ধগণ এখনও তাকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। গন্ধবংস নামক গ্রন্থে নিম্নলিখিত গ্রন্থগুলো ধর্মপালের রচনা বলে উল্লেখ রয়েছে।
ধর্মপালের রচিত অকথা গ্রন্থসমূহ:
১. নেত্তিপকরণঠকথা - নেত্তিপকরণ গ্রন্থের অট্ঠকথা
২. ইতিবুত্তকঠকথা - ইতিবুত্তক গ্রন্থের অট্ঠকথা
৩. উদানঠকথা - উদান গ্রন্থের অট্ঠকথা
৪. চরিয়াপিটক - চরিয়াপিটক গ্রন্থের অট্ঠকথা
৫. থেরগাথাট্টকথা - থেরগাথা গ্রন্থের অট্ঠকথা
৬. থেরীগাথাঠকথা - থেরীগাথা গ্রন্থের অট্ঠকথা
৭. বিমলবিলাসিনী - বিমানবন্ধু গ্রন্থের অট্ঠকথা
৮. বিমলবিলাসিনী - পেতবন্ধুর নামক গ্রন্থের অট্ঠকথা
নেত্তিপকরণটকথা ব্যতীত বাকি ৭টি গ্রন্থ পরমখদীপনী নামে পরিচিত।