1 Answers
উদ্দীপকে অনিল চাকমার কর্মকাণ্ড পাঠ্যবইয়ের জনসন্ধ জাতকের সাথে সংগতিপূর্ণ।
বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটকের প্রথম ভাগ সূত্র পিটকের পঞ্চম অংশ খুদ্দক নিকায়ের অষ্টম গ্রন্থ জাতকের একটি কাহিনি হলো জনসন্ধ জাতক। এই জাতকে জনসন্ধ রূপী বোধিসত্ত্বের সুশাসনের পরিচয় পাওয়া যায়। বোধিসত্ত্ব একজন্মে ব্রহ্মদত্ত নামক রাজার পাটরানীর গর্ভে জন্মগ্রহণ করেন। তখন তার নাম ছিল জনসন্ধ। রাজা ব্রহ্মদত্ত তাকে উপরাজ পদে অভিষিক্ত করেন। অভিষেকের কয়েক বছর পর তার পিতার মৃত্যু হলে প্রজারা তাকে রাজা নির্বাচন করেন। তিনি প্রতিদিন ছয় লক্ষ মুদ্রা দান দিতেন। এতে প্রজারা খুশি ছিল। রাজ্যে চুরি ডাকাতি, ঝগড়া বিবাদ সব বন্ধ হয়ে যায়।
উদীপকে বর্ণিত আদর্শ শিক্ষক অনিল চাকমা নিজে শীল পালন করতেন এবং তার শিক্ষার্থীদেরও শীল পালনে উৎসাহিত করতেন। পাঠ্যবইয়ে জনসন্ধ জাতকে দেখা যায়, রাজা জনসন্ধও সত্য ও ন্যায় পরায়ণতার সাথে তাঁর রাজ্য পরিচালনা করতেন। জনসন্ধ নিজে পঞ্চশীল এবং উপোসথ পালন করতেন। তিনি যথাধর্ম রাজশাসনে মনোযোগী ছিলেন। সকলকে ধর্মপথে চলতে, সাধুভাবে নিজ নিজ কার্য সম্পাদন ও ব্যবসা- বাণিজ্য পরিচালনা করতে সর্বদা উপদেশ দিতেন। তিনি রাজাঙ্গান অলংকৃত রাজপালঙ্কে উপবেশন করে নগরবাসীকে উদ্দেশ্য করে 'দশরাজধর্ম' বা দশবিধ কর্তব্যের উপদেশ দিতেন। রাজার উপদেশ শুনে জনগণ ধর্ম ও ন্যায়ের সাথে সুখে জীবন যাপন করতে থাকেন।