1 Answers

উদ্দীপকে সুশান্ত মারমার কর্মকাণ্ডের সাথে সেরিবাণিজ জাতকের ইঙ্গিত পাওয়া যায়।

উদ্দীপকে দেখা যায়, ব্যাংক কর্মকর্তা সুশান্ত মারমার প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও আরও লোভে পড়েন। ফলে লোভের বশবর্তী হয়ে আর্থিক অনিয়ম করে শেষ পর্যন্ত চাকুরী হারান।

পাঠ্যবইয়েও দেখা যায় লোভী সেরিবা অতিরিক্ত লোভে গরীব দুঃখী মানুষকে একায়। সেরিবান ও সেরিব নামক দুই ব্যবসায়ি একসাথে বাণিজ্য করতে গেলেও তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যগত পার্থক্য ছিল। সেরিব ছিল লোভী এবং সেরিবান ছিল সৎ লোক। সেরিব এক বুড়ি ও তার নাতনিকে মিথ্যা বলে ঠকিয়ে সোনার থালা নিতে চেয়েছিল। কিন্তু সেরিবান সততার সাথে তাদের যথাসাধ্য মূল্য দিয়ে থালাটি কিনেছিলেন। লোভী সেরিবা সেই ঘটনা ও সোনার থালার শোক সহ্য করতে পারল না। হতাশা ও রাগে তার হৃৎপিণ্ড বিদীর্ণ হয়ে গেল। রক্তবমি করে সে মারা গেল।

4 views

Related Questions