1 Answers
দৃশ্যপট-১-এ জনাব রহমানের কর্মকাণ্ডে হাজী শরীয়তউল্লাহর কর্মকাণ্ডের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়।
ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করে ইসলাম ধর্মের ওপর অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি বুঝতে পারেন বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছে। তাদের মধ্যে বিভিন্ন অনৈসলামিক রীতি-নীতি, কুসংস্কার ও অনাচার দূর করতে হাজী শরীয়তউল্লাহ দৃঢ়প্রতিজ্ঞ হন। এ প্রতিজ্ঞার বশবর্তী হয়েই তিনি উনিশ শতকের প্রথমার্ধে ধর্মীয়-সামাজিক সংস্কারে মনোনিবেশ করেন।
দৃশ্যকল্প-১-এ দেখা যায় হাজী শরীয়তউল্লাহর মতোই শিক্ষাবিদ জনাব রহমান তার সমাজ থেকে বিভিন্ন কুসংস্কার ও অনাচার যেমন অন্ধবিশ্বাস, ধর্মীয় গোঁড়ামী, পিরের কাছে গিয়ে ঝাড় ফুঁক, প্রভৃতি দূর করার প্রতি মনোযোগ দেন। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এ উল্লিখিত জনাব রহমানের কর্মকাণ্ডে হাজী শরীয়তউল্লাহর কর্মকান্ডের প্রতিফলন ঘটেছে।