উদ্দীপকে নায়েব মহাশয়ের মধ্যে কার চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে নায়েব মহাশয়ের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়।
ইরানি বংশদ্ভূত মীর জাফর আলী খান ছিলেন নবাব আলীবর্দি খানের সেনাপতি। আলীবর্দি খানের দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলা, বিহার উড়িষ্যার নবাব হলে প্রধান সেনাপতি হয়ে মীর জাফর নবাবকে মেনে নিতে পারেননি। তার আশা ছিল আলীবর্দি খানের পরে তিনি নবাব হবেন। সিরাজউদ্দৌলার কাছে তার স্বপ্নভঙ্গ হলে তিনি তাকে সিংহাসনচ্যুত করতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের সাথে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। আর সেই ষড়যন্ত্রে ইয়ার লতিফ, জগত শেঠ, রায় দুর্লভ, উমি চাঁদ প্রমুখকে যুক্ত করতে সক্ষম হন। এই ষড়যন্ত্রের কারণেই সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হন।
উদ্দীপকে জমিদার আব্দুল কাদেরের নায়েব মহাশয় অন্য এক প্রতিদ্বন্দ্বী জমিদারের সাথে আঁতাত করে জমিদার সাহেবের জমিদারির গোপনীয় বিষয়গুলো পাচার করে দিত, যা উপরে বর্ণিত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মীর জাফরের ষড়যন্ত্রের অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকে নায়েব মহাশয়ের মধ্যে মীর জাফরের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে।