1 Answers

উদ্দীপকে বর্ণিত কল্যাণের চারিত্রিক বৈশিষ্ট্যে চরিতমালার অগ্রশ্রাবক সারিপুত্রের প্রতিফলন ঘটেছে।

সারিপুত্র ছিলেন বুদ্ধের অশ্রাবক। তিনি ধর্মসেনাপতি নামেও পরিচিত ছিলেন। বুদ্ধের ধর্ম শ্রবণ ধারণ ও পালনে বুদ্ধ শিষ্যদের মধ্যে সারিপুত্র ছিলেন অন্যতম।

উদ্দীপকে বর্ণিত কল্যাণ প্রব্রজ্যা নিয়ে ধ্যানসমাধি চর্চার মাধ্যমে তথাগত বৃদ্ধের বাণী সহজভাবে ব্যাখ্যায় পারদর্শী হন, যা ধর্ম দেশনায় অগ্রগণ্য সরিপুত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। সারি ব্রাহ্মণীর ছেলে বলে তাঁকে সারিপুত্র বলা হতো। তাঁর গৃহীনাম ছিল উপতিষ্য। সারিপুত্র বুদ্ধের ধর্মে দীক্ষিত হওয়ার ১৫ দিনে অর্হত্ব ফলে উন্নীত হন। তিনি ছিলেন মহাপ্রজ্ঞাবান এবং তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। বুদ্ধের সংক্ষিপ্ত ভাষণগুলো অত্যন্ত সুন্দর ও সরল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। মহৎ কর্মের জন্য তিনি বৌদ্ধধর্মে অমর হয়ে আছেন।

5 views

Related Questions