1 Answers

কাহিনী-১ এর প্রভাতী বড়ুয়ার আচরণ চরিতমালার বিশাখার আচরণের সাথে তুলনীয়।

ছোটবেলা থেকে বিশাখা অত্যন্ত উদার প্রকৃতির ছিলেন। দান ও বিবিধ কল্যাণকর্মের জন্য তার খুবই সুখ্যাতি ছিল। শৈশবকালেই বিশাখা বুদ্ধের ধর্ম শ্রবণ এবং বুদ্ধকে সেবা করার সুযোগ লাভ করেন। কালক্রমে বিশাখা বিবাহযোগ্য হলে পারিবারিক উদ্যোগে মিগার শ্রেষ্ঠীর পুত্র পুণ্যবর্ধনের সাথে তার বিয়ে হয়। শ্বশুরালয়ে গিয়ে পরস্পর শান্তি ও সম্প্রীতিতে বসবাসের জন্য বিশাখা সব সময় পিতার দেওয়া দশটি উপদেশ মেনে চলার চেষ্টা করেন। শ্বশুরবাড়ির সব কাজ বিশাখা নিজ দায়িত্বে সম্পন্ন করার চেষ্টা করতেন। এতে শ্বশুর-শাশুড়িও তাঁর প্রতি সন্তুষ্ট ছিলেন। তিনি নিয়মিত ত্রিরত্ন ভিক্ষুসঙ্ঘের সেবাও করতেন।

বিশাখার মতো উদ্দীপকের প্রভাতী বড়ুয়াও একজন গৃহিণী। প্রভাতী স্বামীগৃহে পারিবারিক শৃঙ্খলা যথাযথ মেনে চলার চেষ্টা করতেন। বিশাখার মতো তিনিও ত্রিরত্ন ভিক্ষুসঙ্ঘের সেবা ও গুরুজনদের সম্মান করে চলতেন।

4 views

Related Questions