1 Answers
কাহিনী-১ এ উল্লিখিত দীপক বড়ুয়ার সকালের কাজ, পথ চলা, মৃতদর্শন ও পরিবারের দায়িত্ব কর্তব্য বর্ণিত হয়েছে। তিনি মূলত গৃহী নীতিমালা অনুযায়ী তার জীবন পরিচালনা করেন।
শ্রীমৎ ধর্মপাল থের সিংহলি ভাষায় 'গিহিদিন চরিয়া' নামে একটি গ্রন্থ লিখেছিলেন। তাতে গৃহীদের জন্য একান্ত আচরণীয় বিষয় বর্ণিত আছে। এ আচরণগুলোর মধ্যে সকালে ঘুম থেকে উঠে মুখ, হাত ধুয়ে বুদ্ধপূজা করার কথা বলা হয়েছে। পথ চলার ক্ষেত্রে স্থানীয় নিয়ম অনুসরণের কথা বলা হয়েছে। অন্যমনস্ক হয়ে পথ চলতে নিষেধ করা হয়েছে। ডান বাম দিক ভালো করে দেখে রাস্তা পার হওয়ার কথা বলা হয়েছে। মৃত দর্শনের ক্ষেত্রে বলা হয়েছে আত্মীয়-স্বজন ও পাড়া-পড়শির মৃত্যুতে দেখতে যাওয়া সামাজিক ও ধর্মীয় কর্তব্য। শোকার্তদের সমবেদনা জানানো, মৃতের উদ্দেশ্যে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া ও কোনোরকম সহায়তার প্রয়োজন হলে সহায়তা করার কথা বলা হয়েছে। পরিবারের প্রতি দায়িত্ব পালনের কথাও বলা হয়েছে। তাছাড়া আহার, স্নান ও কাপড় পড়ার নিয়ম, সভার আচরণবিধি, নামকরণ ইত্যাদি বিষয়ও গৃহী নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে।