1 Answers

গৌতম বুদ্ধ মানবজাতিকে চিত্তের অশুভ তৃষ্ণা থেকে মুক্ত রাখতে দুটি স্তরের কথা বলেছেন, যা উদ্দীপকে শিক্ষক তার নবম শ্রেণির ছাত্রছাত্রীদের বলেছেন। তার প্রথম স্তর হচ্ছে ধ্যান। এটি ভিক্ষু শ্রমণদের নিত্যকরণীয় একটি বিষয়।

ধ্যান অনুশীলন ব্যতীত চিত্তের একাগ্রতা আনয়ন সম্ভব নয়। মানুষ সহজেই তৃষ্ণার জালে আবদ্ধ হয়। লোভ-দ্বেষ, মোহ, কামনা-বাসনা প্রতিনিয়ত আমাদের তাড়িয়ে বেড়ায়। এসবের তাড়নায় মানবচিত্ত অশান্ত থাকে। চিত্ত স্বভাবত চঞ্চল এবং ভালো-মন্দ উভয় প্রলুব্ধ হয়ে থাকে। এরূপ চিত্তকে সংযত করতে না পারলে তৃষ্ণা হতে মুক্তিলাভ সম্ভব নয়। এজন্য জ্ঞানী ব্যক্তিগণ চিত্ত সংযমের চেষ্টা করেন। ধ্যান-সাধনার লক্ষ্য চিত্ত সংযম। ধ্যানের মাধ্যমে বিক্ষিপ্ত চিত্তকে সমাহিত বা স্থির করা হয়।

5 views

Related Questions