1 Answers

উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে আলোচিত মহানবি হযরত মুহম্মদ (স.)-এর সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। 

হযরত মুহম্মদ (স.) ছিলেন বিশ্বনবি। বিশ্বের সব মানুষের জন্য তিনি কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন। তাঁর মানবীয় গুণাবলি আমাদের বিস্মিত করে। মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে।

মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলি বিশ্লেষণ করা হয়েছে। তাঁর অনেক গুণের মধ্যে অন্যতম প্রধান গুণ হলো মানবপ্রেম। তিনি মানুষকে ভালোবেসেছেন। সব মানুষকে সমান দৃষ্টিতে দেখেছেন। তিনি কখনো নিজেকে রাজা বা সম্রাট মনে করেননি, নিজেকে সাধারণ মানুষ ভেবেছেন এবং সবার সঙ্গে সমানভাবে মিশেছেন। উদ্দীপকের খলিফা উমরের মধ্যেও অনুরূপ সাম্যবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবিতাংশে খলিফা উমর ও নিজেকে বড় মনে করে অহংকার করেননি, বরং নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। মানুষকে ভালোবেসে মানুষের সেবা এবং সবাইকে সমান মনে করেছেন। আর 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত এই বিষয়টিই উদ্দীপকে ফুটে উঠেছে।

7 views

Related Questions