1 Answers
উদ্দীপক-১ এ 'মানুষ' কবিতার ক্ষুধার্ত পথিকের প্রতি মোল্লা ও পুরোহিতের অমানবিক আচরণের দিকটি ফুটে উঠেছে।
সৃষ্টিকর্তার কাছে সব মানুষ সমান, কোনো ভেদাভেদ নেই। মানুষে মানুষে যে পার্থক্য তা মানুষের তৈরি। সাম্যের দৃষ্টিতে ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু পৃথিবীর সব মানুষ সমান। তাই হীন দরিদ্র বলে কাউকে অবহেলা করা উচিত নয়।
উদ্দীপক-১ এ স্ত্রীর কুলখানিতে আসা উঁচু শ্রেণি এবং নিচু শ্রেণির মানুষের সঙ্গে চৌধুরী সাহেবের আচরণের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে চৌধুরী সাহেব অভিজাত ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনকে তার স্ত্রীর কুলখানিতে দাওয়াত দিয়েছেন। সেই অনুষ্ঠানে কিছু গরিব ও দুস্থ লোক উপস্থিত হলে তিনি তাদের তাড়িয়ে দিয়েছেন। এই বিষয়টি 'মানুষ' কবিতার ক্ষুধার্ত পথিককে মোল্লা ও পুরোহিতের তাড়িয়ে দেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মসজিদে শিরনির বেঁচে যাওয়া গোস্ত-রুটি মোল্লা ক্ষুধার্ত পথিককে না দিয়ে তালা লাগিয়ে মসজিদ বন্ধ করে রাখে। পুরোহিত ভজনালয় খুললেও জীর্ণ-বস্ত্র, শীর্ণ গাত্রের ভুখারিকে কোনো সাহায্য না করে দরজা বন্ধ করে দিয়েছে।