1 Answers
উদ্দীপকে হাশেম সাহেবের মাধ্যমে 'রানার' কবিতার রানারের পেশাগত দায়িত্ব পালনের দিকটি ফুটে উঠেছে।
পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়। আমাদের সমাজে অনেক লোক আছে যারা তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এর ফলে সমাজে নানা রকম বিশৃঙ্খলা দেখা দেয়। যারা দায়িত্বে অবহেলা করে তারা ব্যক্তি, সমাজ, জাতি ও দেশের ক্ষতি করে। সবারই উচিত অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
উদ্দীপকে ট্রাফিক পুলিশ হাশেম সাহেবের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের দিকটি তুলে ধরা হয়েছে। তিনি প্রতিকূল পরিবেশেও দায়িত্বে অবহেলা করেন না। যানজট নিরসন ও নিরাপদ সড়ক রাখার কাজে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সময় দিতে পারেন না। অমানবিক পরিশ্রম করে তিনি যা আয় করেন, তা দিয়ে তার সংসার চলে না। উদ্দীপকের হাশেম সাহেবের এই দায়িত্ব সচেতনতা ও সংসারের অভাব-অনটনের দিকটি 'রানার' কবিতার রানারের পেশাগত দায়িত্ব পালনে পরিবারের লোকদের সময় না দিতে পারার বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। রানার খবরের বোঝা, মানিঅর্ডার নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে শহরের দিকে ছুটে চলে। পথে দস্যুর ভয়ের চেয়েও সে সূর্য ওঠাকে বেশি ভয় পায়। ক্ষুধার যন্ত্রণায় কাতর হলেও সে দায়িত্বে অবহেলা করে না। সে পিঠে টাকার বোঝা বহন করলেও তা ছুঁয়ে দেখে না। এভাবে উদ্দীপকের হাশেম সাহেব 'রানার' কবিতার রানারের মতো দায়িত্বশীল ও অভাবী।