উদ্দীপকের মরিয়মের স্বামীর মানসিকতায় 'জীবন-সঙ্গীত' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের মরিয়মের স্বামীর মানসিকতায় 'জীবন-সঙ্গীত' কবিতার জীবনসংগ্রামে ভীত-হতাশাগ্রস্ত মানুষের বৈশিষ্ট্যের দিকটি ফুটে উঠেছে।
সাফল্য-ব্যর্থতা নিয়েই মানুষের জীবন। সাফল্যের কাছে পৌঁছতে হলে পথের নানা সমস্যা, সংকট অতিক্রম করতে হয়। ব্যর্থ মনোরথে কেউ জীবনে উন্নতি করতে পারে না।
উদ্দীপকে পদ্মার তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সমস্যা ও সংকটের কথা বলা হয়েছে। দোতলা বাড়ি, ফসলের জমি সবকিছু হারিয়ে মরিয়ম ও স্বামী সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। মরিয়মের স্বামী সেখানে অতীত বিত্ত-বৈভবের জন্য হাহাকার করে। তার এ হাহাকার 'জীবন-সঙ্গীত' কবিতার বাহ্যদৃশ্যে ভুলে থাকা হতাশাগ্রস্ত মানুষের না পাওয়ার হাহাকারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায় কবি মিথ্যা সুখের জন্য হাহাকার না করে মানুষকে প্রাণপণে নিজ নিজ কাজ যথার্থভাবে সম্পন্ন করতে বলেছেন। উদ্দীপকের মরিময়ও তার স্বামীকে সান্ত্বনা দিয়ে হতাশা কাটিয়ে উঠতে বলেছেন। কবিও এ কবিতায় মানুষকে হতাশামুক্ত জীবনের জন্য যত্ন করতে বলেছেন।