1 Answers
(i) নং উদ্দীপকে 'জীবন-সঙ্গীত' কবিতার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হওয়া এবং হতাশার দিকটি প্রতিফলিত হয়েছে। আনন্দ-বেদনা নিয়েই মানুষের জীবন। সাফল্যের দুয়ারে পৌঁছতে হলে পথে নানা সমস্যা, সংকট অতিক্রম করতে হয়। ব্যর্থ হওয়ার ভয়ে কোনো কাজ থেকে দূরে থাকলে জীবনে উন্নতি করা যায় না। আবার জীবনকে ব্যর্থ মনে করে তা থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়ার চিন্তাও ভুল। কারণ মানবজীবন বহু মূল্যবান।
উদ্দীপক (i)-এ জীবনের প্রতি গভীর অনীহা ও হতাশা প্রকাশ পেয়েছে। জীবন যন্ত্রণাময় মনে করে তা থেকে পরিত্রাণের উপায় হিসেবে স্রষ্টার কাছে জীবন অবসানের জন্য প্রার্থনা করা হয়েছে। এই দিকটি 'জীবন-সঙ্গীত' কবিতায় জীবনের প্রতি মানুষের বীতশ্রদ্ধ হওয়া ও হতাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায় জীবনের সমস্যাকে অতিক্রম করার চেষ্টা না করে জীবনকে ব্যর্থ হিসেবে দেখা হয়েছে। এই সংসারে জন্মকে বৃথা মনে করা হয়েছে। প্রকৃতপক্ষে জীবন তা নয়। জীবন বহু মূল্যবান। তাকে যত্ন করলে সাফল্য অর্জন অবশ্যই সম্ভব।