1 Answers
উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির চিরচেনা পরিবেশের অম্লান দিকটি প্রতিফলিত হয়েছে।
জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গভীর। কারণ জন্মভূমিতে শিকড় গেড়েই মানুষ সমগ্র দেশকে আপন করে নেয়। স্বদেশের দানে ও ঋণে মানুষ ধন্য হয়। তাই মানুষ জন্মভূমির মাটির টানে চিরচেনা জায়গাতেই ফিরে আসে।
উদ্দীপকে চেনাজানা প্রিয় পথঘাটের বিষয়ে বলা হয়েছে। এখানে কবির অনুভবে চিরচেনা পরিবেশটি মূর্ত হয়ে উঠেছে। কুমোরদের থাকার স্থান, ঘোষদের বাড়ি, বটের ছায়া- এসব পরিচিত জায়গা তাঁর সামনে ভেসে ওঠে। এসব পথঘাট ও পরিচিত পরিবেশের বর্ণনাটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির চিরচেনা পরিবেশের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ কবিতায় কবি তাঁর নিজের পরিচয় ব্যক্ত করতে গিয়ে তার চারপাশের পরিচিত পরিবেশের বিভিন্ন উপাদান ও মানুষের কথা উল্লেখ করেছেন। এভাবে উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির চিরচেনা পরিবেশের অম্লান দিকটি প্রতিফলিত হয়েছে।