1 Answers

উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির আত্মপরিচয়ের দিকটিকে নির্দেশ করে। 

জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষ তাই স্বদেশের বিভিন্ন অনুষঙ্গে তার আত্মপরিচয় খুঁজে পায়। কারণ জন্মভূমিতে শেকড় গেড়েই মানুষ জীবনের সন্ধান পায়।

উদ্দীপকে পুরনো অর্জন আঁকড়ে ধরে থাকা এক ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে। এখানে সেই ব্যক্তি নিজেকে তস্য গলির সেই রোগা ছেলেটি বলে পরিচয় দিয়েছে। যাদের ঘরের চাল ফুটো ছিল। ছেলেটি তাদের কাছে জানতে চাচ্ছে যে তারা তাকে ভুলে গেছে কিনা। উদ্দীপকের এই ভাবটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির আত্মপরিচয়ের দিকটিকে নির্দেশ করে। কারণ কবিও সেখানে তার পরিচয়দানের সময় প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গকে সাক্ষী মেনেছেন। তাঁর প্রিয় পরিচিত পরিবেশের মানুষজনের নাম ও তাদের স্বভাব- বৈশিষ্ট্য উল্লেখ করে নিজেকে তাদের পরিচিত একজন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

6 views

Related Questions