1 Answers
উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার অখণ্ড ভাব প্রকাশ করে না। কারণ উদ্দীপকে প্রতিফলিত গ্রামীণ পরিবেশ ও স্বদেশ প্রকৃতির বিষয় ছাড়াও কবিতায় বিভিন্ন বিষয় প্রতিফলিত হয়েছে।
মানুষ জন্মভূমির রূপ লাবণ্যে মুগ্ধ থাকে। এই মুগ্ধতার প্রকাশ ভিন্ন ভিন্ন হলেও অনুভূতির জগতে তা এক ও অভিন্ন। কিন্তু প্রকৃতির পরিবেশ সংলগ্ন মানুষের জীবন নানা রকম, বৈচিত্র্যময়। অনেক ক্ষেত্রেই একের সঙ্গে অন্যের মেলে না। ফলে স্বদেশ প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক থাকলেও স্বদেশপ্রীতি একরকম হয় না।
উদ্দীপকে স্বদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। এখানে গ্রামীণ পরিবেশ, প্রকৃতির নানা উপাদান, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং তাদের জীবনাচরণ প্রভৃতি তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় প্রতিফলিত গ্রামীণ পরিবেশের বিভিন্ন বিষয় অনুষঙ্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কিন্তু কবিতায় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মানুষের জীবনযাপন, দুঃখ, দারিদ্র্য এবং কবির আত্মপরিচয়ের যে বিষয় বর্ণিত হয়েছে তা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। কবি গ্রামীণ জনপদের নানা বিষয় অনুষঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগের যে বিষয়টির কথা বলেছেন তা উদ্দীপকে নেই।
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি দেশকে অনুভব করে দেশের মানুষকে আপন করে নেওয়ার যে অনুভূতি প্রকাশ করেছেন, তা উদ্দীপকে প্রকাশ পায়নি। এ কবিতায় জন্মভূমির সঙ্গে মানুষের এবং কবির নিজের সম্পর্ক দেখাতে গিয় তিনি প্রকৃতির প্রসঙ্গ এনেছেন। উদ্দীপকে এভাবে প্রকৃতির প্রসঙ্গ আসেনি। এসব দিক বিচারে তাই বলা যায় যে, উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার অখণ্ড ভাব প্রকাশ করে না।