উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সমগ্র ভাব প্রকাশ করে কি? তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
না, উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না।
মানুষ তার জন্মভূমির আলো-বাতাসে, প্রকৃতির স্নেহস্পর্শে বেড়ে ওঠে। জন্মভূমির প্রতি তাই মানুষের মুগ্ধতার সম্পর্কের প্রকাশ ভিন্ন ভিন্ন হলেও অনুভূতি একই। এই মুগ্ধতার কারণেই আমরা বারবার ছুটে যাই জন্মভূমির কাছে, মাটি ও মানুষের কাছে। সেখানে গিয়ে আমরা অনির্বচনীয় প্রশান্তি লাভ করি।
উদ্দীপকে শুধু জন্মভূমির মাটি ও মানুষের সঙ্গে গভীর সম্পর্কের বিষয় এবং তাদের মাঝেই নিজের খ্যাতি লাভের ভাবটি প্রকাশ পেয়েছে। কবি তার শেষ পরিচয় বা ঠিকানা হিসেবে জন্মভূমিকে গ্রহণ করতে চেয়েছেন। এ বিষয়টি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার একটিমাত্র দিক। এছাড়াও আলোচ্য কবিতায় বহুমুখী ভাবের প্রকাশ ঘটেছে।
আলোচ্য কবিতায় কবি জন্মভূমির সঙ্গে মানুষের আজীবন সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। তিনি নিজের অস্তিত্ব নিজের অনুভূতিকে দেশের মাটি ও মানুষের মাঝে বিলিয়ে দিতে চেয়েছেন। কবি এদেশের প্রকৃতির ও মানুষের চিরচেনা। জন্মভূমির প্রতিটি বস্তু তার চেনা, তিনি এখানে কোনো আগন্তুক নন। এদেশের মাটির গন্ধ লেগে আছে তাঁর শরীরে। অতি পরিচিত কদম আলী, জমিলার মা তাঁকে চেনে। এদেশ তাঁর অস্তিত্ব। কবিতার এসব বিষয় উদ্দীপকে সম্পূর্ণভাবে উপস্থাপিত হয়নি। তাই বলা যায়, উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না।