1 Answers
'আমার পরিচয়' কবিতার সমগ্র ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়নি- মন্তব্যটি যথার্থ।
বাঙালি জীবনের প্রতিটি পরিবর্তন ও অর্জনের বাঁকে বাঁকে মিশে আছে বিপ্লব, বিদ্রোহ ও সংগ্রাম। এগুলো কখনো বিদেশি শক্তির বিরুদ্ধে, আবার কখনো দেশি শোষকের বিরুদ্ধে। তবে সব ক্ষেত্রেই তারা সাহস আর বীরত্বে অন্যায়কে প্রতিহত করেছে।
'আমার পরিচয়' কবিতায় কবি বাঙালির বীরত্ব, সাহসিকতা ও দৃঢ়তার দিক তুলে ধরেছেন। অন্যায়, শাসন ও শোষণের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। বাঙালির অসাম্প্রদায়িক জীবনবোধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিটি পর্যায়ে মিশে আছে তাদের বিপ্লবী চেতনা। উদ্দীপকেও আত্মমর্যাদাসম্পন্ন বাঙালি জাতির স্বাধীনচেতা ও সংগ্রামী চেতনার পরিচয়ই বিবৃত হয়েছে। জাতি হিসেবে বাঙালির এই যে পরিচয় তা দীর্ঘ সংগ্রামের ফসল। এর মধ্য দিয়েই বাঙালির আত্মপ্রতিষ্ঠা।
উদ্দীপকে আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে বাঙালির প্রতিষ্ঠার দিকটি বর্ণিত হয়েছে, যা 'আমার পরিচয়' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। তবে কবিতায় বাঙালির সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির যে পরিচয় কবি দিয়েছেন তা আলোচ্য উদ্দীপকে নেই। তাই বলা হয়েছে যে, আলোচ্য কবিতার সমগ্র ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়নি।