1 Answers

"উদ্দীপকের ভাববস্তুতে 'কপোতাক্ষ নদ' কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি।"- মন্তব্যটির সঙ্গে একমত পোষণ করছি। 

দেশপ্রেম মানুষকে মহৎ ও গৌরবান্বিত করে। স্বদেশ ও স্বদেশের প্রকৃতির কথা মানুষ সহজে ভুলতে পারে না। বাহ্যিক কোনো কারণে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত স্থান ও প্রকৃতির সঙ্গে বিচ্ছেদ ঘটলেও স্মৃতিতে তা জাগরিত থাকে।

উদ্দীপকে দেখা যায়, উচ্চশিক্ষিত আবেদীন সাহেব দেশে যথার্থ চাকরি না পেয়ে আমেরিকায় পাড়ি জমান। সেখানে তিনি ভালো বেতনে চাকরিও করেন। কিন্তু সেখানে তার মন বসে না। কেবলই তার দেশের মানুষের কথা ও দেশের রূপ-সৌন্দর্যের কথা মনে পড়ে। 'কপোতাক্ষ নদ' কবিতার কবির ক্ষেত্রেও এই স্থানান্তরের ঘটনা ঘটলেও কিছু ব্যাপারে পার্থক্য রয়েছে। কবিতায় যতটা আবেগীয়ভাবে কবি স্বদেশের জন্য ব্যকুলতা প্রকাশ করেছেন, বেদনার্ত হয়েছেন উদ্দীপকে তা দেখা যায় না। আবার দেশের ছোট ছোট স্মৃতিময় অনুষঙ্গ কবি যেভাবে কবিতায় চিত্রিত করেছেন উদ্দীপকে তা অনুপস্থিত।

'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল স্বদেশপ্রেম প্রকাশিত হয়েছে। শৈশবের নদ, প্রবাসজীবন, জন্মভূমির প্রতি মনে রাখার জন্য মিনতি ইত্যাদি বিষয় কবিতায় বর্ণিত হলেও উদ্দীপকে এগুলো অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকের ভাববস্তুতে কবিতার সমগ্র দিক প্রতিফলিত হয়নি। সুতরাং উক্তিটি যথার্থ সত্য।

6 views

Related Questions