1 Answers
উদ্দীপকের বিষয়বস্তু 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সমগ্র অংশকে প্রতিপন্ন করেনি"- মন্তব্যটি যথার্থ।
একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে ঐ দেশের জনশক্তির সম্মিলিত কর্মপ্রচেষ্টার ওপর। কোনো একটি বিশেষ শ্রেণি-গোষ্ঠীর ওপর সামগ্রিক উন্নয়ন নির্ভর করে না। তবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উন্নয়নের পথে ধাবিত করার ক্ষেত্রে মহাত্মা ব্যক্তিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে দেখা যায়, মজিদ সাহেব একজন সমাজসেবক। তিনি শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। সমাজের সব স্তরের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য। তিনি সবার ভালো-মন্দের খোঁজখবর রাখেন এবং তাদের সঙ্গে নিয়ে অনেক সংস্কারমূলক কাজ করেন। তার মতে মানুষই তার একমাত্র শক্তি। উদ্দীপকের সঙ্গে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের বিষয়গত মিল থাকলেও উদ্দীপকটি প্রবন্ধের বিষয়বস্তুর সমগ্র অংশকে ধারণ করে না। প্রবন্ধের লেখকের দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত। তিনি মহাত্মা গান্ধীর কর্মযজ্ঞ তুলে আনার পাশাপাশি সমাজের অভিজাত শ্রেণির সৃষ্ট শ্রেণিবৈষম্যের কথা বলেছেন।
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখকের সাম্যবাদী মানসিকতা ফুটে উঠেছে। এখানে তিনি মহাত্মা গান্ধীর মানবপ্রেম দ্বারা অসাধ্য সাধন করার দিকটি তুলে ধরেছেন, যা উদ্দীপকের মজিদ সাহেবের কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে প্রবন্ধে শ্রেণি-বৈষম্য, দরিদ্র মানুষের প্রতি অবহেলা, মানবাত্মার ধর্ম ইত্যাদি বিষয় উঠে এসেছে যা উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।