1 Answers
"উদ্দীপকের জামান সাহেবের চিন্তা-চেতনা ও 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকে প্রত্যাশা একই"- মন্তব্যটি যথার্থ।
মানুষের জীবনের দুটি দিক আছে। একটি হলো জীবসত্তাকে বাঁচিয়ে রাখার নিমিত্তে জৈবিক চাহিদা মেটানোর অপরিহার্য দিক, অপরটি হলো মানবসত্তার বিকাশ। মানবসত্তার জন্য প্রয়োজন যথার্থ শিক্ষা।
উদ্দীপকে দেখা যায়, জামান সাহেব তার ছেলেকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ এবং জাতির সেবামূলক কাজে ব্রত হওয়ার পরামর্শ দেন; যেখানে ছালামত মিয়া ছেলের উচ্চশিক্ষা বন্ধ করে ব্যবসায়ের কাজে লাগিয়েছেন। জামান সাহেবের এই চিন্তা-চেতনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রবন্ধে লেখক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উন্নীত করার মই হলো শিক্ষা। তিনি শক্ষার নানামুখী ইতিবাচক দিক তুলে ধরেছেন।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন অন্ন-বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। উদ্দীপকের জামান সাহেবের কর্মকান্ডে প্রাবন্ধিকের প্রত্যাশার প্রতিফলন লক্ষযোগ্য। তাই বলা যায়, উদ্দীপকের জামান সাহেবের চিন্তা-চেতনা ও 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশা একই। সুতরাং উক্তিটি যথার্থরূপে সত্য।