1 Answers
"উদ্দীপকে প্রতিফলিত দিকটিই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের একমাত্র আলোচিত বিষয় নয়"- মন্তব্যটি যথার্থ।
পল্লিসাহিত্য বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। বাঙালির প্রাণের সম্পদ পল্লিসাহিত্যের নানা উপকরণ আজ হারিয়ে যেতে বসেছে। পল্লিসাহিত্যের গুরুত্ব অনুধাবন করে এগুলো সংগ্রহ ও সংরক্ষণ করতে সবাইকে তৎপর হতে হবে।
উদ্দীপকে পল্লিসাহিত্যের অন্যতম প্রধান উপাদান বাংলার লোকসংগীতের কথা বলা হয়েছে। গ্রামবাংলার সাধারণ মানুষের গাওয়া এই গানগুলো ঐতিহ্যের ধারক। বিভিন্ন অঞ্চলভেদে লোকসংগীতের বিভিন্নতা পরিলক্ষিত হয়। 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও সাহিত্যের উপাদান হিসেবে পল্লিগানের কথা বলা হয়েছে। পল্লিগানগুলো পল্লিসাহিত্যের অমূল্য সম্পদ। প্রবন্ধে এই বিষয়টি ছাড়াও পল্লিসাহিত্যের বিশেষ রূপরেখা অঙ্কিত হয়েছে। বিশেষ করে হারিয়ে যাওয়া পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদানের বর্ণনা এবং তা সংগ্রহ ও সংরক্ষণের তাগিদ প্রবন্ধে রয়েছে। বাঙালি ঐতিহ্যের ধারক পল্লিসাহিত্যের গুরুত্ব অনুধাবন করে আমাদের পল্লিসাহিত্যের সম্পদগুলো যত্নের সঙ্গে সংগ্রহ করতে হবে।
'পল্লিসাহিত্য' প্রবন্ধে পল্লিসাহিত্যের কয়েকটি বিশেষ দিকের আলোচনা রয়েছে। এই প্রবন্ধে লেখক বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে পল্লিসাহিত্যের গুরুত্ব বর্ণনার চেষ্টা চালিয়েছেন। আর উদ্দীপকে পল্লিসাহিত্যের কেবল একটি বিষয়ের বর্ণনা করা হয়েছে। এই বিষয়টি ছাড়াও প্রবন্ধে আরও বিষয় রয়েছে। এই দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।