1 Answers

"উদ্দীপকে প্রতিফলিত দিকটিই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের একমাত্র আলোচিত বিষয় নয়।"- মন্তব্যটি সত্য।

মানুষের জীবনের নানা অভিজ্ঞতা ও কল্পনার সমন্বয়ে পল্লিসাহিত্য সৃষ্টি হয়েছে। জীবন ও কাজের সঙ্গে সংগতি বিধান করে মানুষ প্রতিনিয়ত এই সাহিত্য চর্চা করে থাকে। 

প্রাণের আবেগের জোয়ারে সৃষ্ট এই সাহিত্য আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিসাহিত্য সংরক্ষণের প্রয়োজীয়তা তুলে ধরেছেন। লেখক এখানে গভীর মনোযোগের সঙ্গে পল্লিসাহিত্যের প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। বাংলার লোকসাহিত্যের অন্তর্গত ছড়া, কবিতা, পাঁচালি, পল্লিগান, ডাক ও খনার বচন ইত্যাদি বিষয় লেখক তাঁর 'পল্লিসাহিত্য' প্রবন্ধে উল্লেখ করেছেন। লেখক বাংলার লোকসাহিত্য সংগ্রহ করে সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। অন্যদিকে উদ্দীপকে বাংলা সাহিত্যের লোকসাহিত্যের একটি ধারা পল্লিগানের উল্লেখ করা হয়েছে। এখানে লোকসাহিত্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুই বলা হয়নি।

উদ্দীপকে লোকসাহিত্যের একটি ধারা পল্লিগানের উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি ছাড়া পল্লিসাহিত্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এটি সংগ্রহ ও সংরক্ষণের বিষয় সম্পর্কে উল্লেখ নেই। অথচ 'পল্লিসাহিত্য' প্রবন্ধে এগুলো সম্পর্কে লেখক বিশদ আলোচনা করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত দিকটিই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের একমাত্র আলোচিত বিষয় নয়।

5 views

Related Questions