1 Answers

"উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের মূলভাব যথার্থভাবে প্রকাশ পেয়েছে"- মন্তব্যটি যথার্থ।

মানুষ তার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করতে পারে বই পড়ার মাধ্যমে। আর সাহিত্যচর্চারও অন্যতম প্রধান উপকরণ বই। এক্ষেত্রে লাইব্রেরির ভূমিকাই অগ্রগণ্য। কারণ একমাত্র লাইব্রেরি থেকেই মানুষ স্বেচ্ছায় বই পড়ে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়।

উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে বই আলো জ্বালিয়ে অন্ধকার দূর করে। বইয়ের পাতা মানুষের জীবনের চলার পথের স্বপ্ন দেখায়, বই জীবনের সৌন্দর্য ও সৌরভ ছড়ায়। কবিতাংশে ভালো বই পড়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। 'বই পড়া' প্রবন্ধেও প্রাবন্ধিক আমাদেরকে মনে বড় হতে, মনগঙ্গার তোলা জলে অবগাহন করতে, সর্বোপরি আত্মাকে সজীব রাখতে এবং তার বিকাশের প্রয়োজনে বই পড়তে বা 'সাহিত্যচর্চা করতে বলেছেন। আর এ কারণেই বলা হয়েছে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এজন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে।

'বই পড়া' প্রবন্ধের সারকথাই হচ্ছে বই পড়া বা সাহিত্যচর্চার মাধ্যমে জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলার গুরুত্ব বোঝানো। উদ্দীপকের কবিতাংশেও ভালো বই পড়ে জীবনকে সুন্দর ও আলোকিত করার আহ্বান রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের মূলভাব যথার্থভাবে প্রকাশ পেয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি সত্য।

7 views

Related Questions