1 Answers
ইমাম সাহেবের দৃষ্টান্তটি হলো- “হযরত উসমান (রা.) তাঁর অর্থসম্পদ ইসলামের সেবায় উদার হস্তে ব্যয় করেছিলেন।”
আমরা জানি, হযরত উসমান (রা.) ইসলামের স্বার্থে অকাতরে দান করেছেন। হিজরত করার পর একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেন। তিনি মসজিদে নববীর জমি ক্রয় করেছেন। তাবুক যুদ্ধে ৩০০০০ সৈন্যের এক-তৃতীয়াংশ ব্যয়ভার বহন করেন এবং এক হাজার উট দান করেন। তাঁর ধনসম্পদ প্রচুর থাকলেও তিনি দানের ক্ষেত্রে সীমাহীন ছিলেন। ইসলামের সেবায় হযরত উসমান (রা.)-এর দান ইতিহাসে বিরল। আজও তাঁর মতো দানবীর থাকলে তা মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হতো। অতএব, ইমাম সাহেবের দৃষ্টান্তটি সত্য বলে প্রমাণিত।
7 views
Answered