1 Answers

সাজ্জাদের মনোভাব হলো- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি অবৈধ নয়। সাজ্জাদের এরূপ মনোভাব কুফরির শামিল। এজন্য ইমাম সাহেব মন্তব্য করেছেন, এর ফলে অর্থাৎ মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি বৈধ হলে অনৈতিকতার প্রসার ঘটবে এবং তাকে (সাজ্জাদকে) অনন্তকালের শাস্তি ভোগ করতে হবে।

ইমাম সাহেবের উক্ত মন্তব্যটি যথার্থ। কেননা কুফর মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজই সে বিনা দ্বিধায় করতে পারে। নবি-রাসুলগণকে বিশ্বাস না করায় তাঁদের নৈতিক চরিত্র এবং শিক্ষাও সে অনুসরণ করে না। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে।

এছাড়া পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তায়ালা বলেন- 

وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِأَيْتِنَا أُولَئِكَ أَصْحَبُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُوْنَ

অর্থ : "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সূরা আল-বাকারা: ৩৯)

সাজ্জাদের বিশ্বাসে কুফরের বহিঃপ্রকাশ ঘটেছে। এ কারণে সে অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে।

4 views

Related Questions