1 Answers
"উদ্দীপকে ব্যক্ত দিক 'আমি চাই, পৃথিবী আমার ঘামের মূল্য দিক' 'রানার' কবিতায় প্রতিফলিত হয়নি”- মন্তব্যটি যথার্থ।
পৃথিবীতে কেউ কাউকে অধিকার দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। শ্রমজীবীরা তাদের ন্যায্য অধিকার দাবি করলে মালিক- মহাজনেরা অবশ্যই তা দিতে বাধ্য। অথচ কর্ম হারানোর ভয়ে তারা তা করে না।
উদ্দীপকের কবিতাংশের কবি শ্রমিকদের ন্যায্য দাবির কথা বলেছেন। এখানে তিনি শ্রমিকদের ঘামের মূল্য প্রত্যাশার দিকটি তুলে ধরেছেন। পৃথিবীজুড়ে শ্রমিকদের যেভাবে ঠকানো হচ্ছে সেই দিক বিবেচনা করে কবি শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছেন। উদ্দীপকের কবির এই অবস্থান এবং 'রানার' কবিতার রানারের অধিকার রক্ষার ক্ষেত্রে কবির অবস্থান সাদৃশ্যপূর্ণ। তবে উদ্দীপকে শ্রমিক যেমন তার অধিকার পেতে চায় 'রানার' কবিতায় রানার তা পেতে চায় না। কারণ রানারের জীবনের সমস্ত রাত যারা স্বল্প মূল্যে কিনে নিয়েছে, তাদের বিরুদ্ধে সে দাঁড়াতে চায় না। তাই সে ক্ষুধায় ক্লান্ত হয়েও প্রতিবাদ করে না, ন্যায্য মজুরি দাবি করতে পারে না।
'রানার' কবিতার রানার শ্রমজীবী নিম্নশ্রেণির মানুষের প্রতিনিধি। সে অসাম্যের, অমানবিকতার শিকার। তার জীবনের সমস্ত দুঃখ কালো রাতের খামে ঢাকা থাকে। উদ্দীপকে শ্রমিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তারা পৃথিবীর কাছে তাদের শ্রমের ন্যায্য মূল্য দাবি করে। 'রানার' কবিতার রানার তা করে না। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।