1 Answers
"উদ্দীপকের ঘটনা 'জুতা-আবিষ্কার' কবিতার সমাপ্তির ইঙ্গিত করলেও সূচনা নির্দেশ করেনি।"- মন্তব্যটি যথার্থ।
সঠিক পরিকল্পনার অভাব মানুষের কাজের সফলতাকে দূরে ঠেলে দেয়। এমন ক্ষেত্রে সৃষ্টি হয় বিশৃঙ্খলা এবং উদ্ভট পরিস্থিতির। অথচ সঠিক পরিকল্পনা থাকলে যেকোনো কাজ খুব সহজেই সমাধান হয়ে যায়।
উদ্দীপকে একটি মেয়ের বুদ্ধিমত্তার কথা প্রকাশ পেয়েছে। বুদ্ধি দিয়ে মেয়েটি ভ্রমণরত মানুষ এবং দোকানির সমস্যার সমাধান করে। 'জুতা-আবিষ্কার' কবিতায়ও চামার কুলপতির এমনই বুদ্ধিমত্তার কথা প্রকাশ পেয়েছে। কিন্তু এ বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতার শুরুতে ধুলাবালি থেকে রাজার পা মুক্ত রাখতে নানা অর্থহীন উদ্ভট চিন্তা ও কর্মকান্ডের সূত্রপাত ঘটে। সঠিক সিদ্ধান্ত ও বুদ্ধিহীনতার কারণে রাজ্যজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়, যা উদ্দীপকে প্রকাশ পায়নি।
উদ্দীপকে শুধু মেয়েটির বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করার বিষয়টি ফুটে উঠেছে, যা আলোচ্য কবিতার শেষে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে কবিতায় উদ্ভূত বিড়ম্বনা প্রকাশ পায়নি, যেটা আলোচ্য কবিতার শুরুতে প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।