1 Answers

"উদ্দীপকের পলান সরকারের কর্মকাণ্ড যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের চেতনা ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে।"- মন্তব্যটি সার্থক।

ব্যক্তির জাগরণের জন্য বই পড়া অপরিহার্য। বই মানুষকে বিকশিত করে। অন্তর্লোক নতুন আলোকে উদ্ভাসিত হয়। জগৎ ও জীবনকে যথার্থভাবে জানা এবং প্রকৃত শিক্ষা লাভের জন্য বই পড়া অত্যাবশ্যক। এতে করে মন ও মনন প্রসারিত হয়ে সত্যিকারের জ্ঞানী ও দেশের যথার্থ নাগরিক হয়ে ওঠা সম্ভব হবে।

উদ্দীপকে দেখা যায়, পলান সরকার নামের এক জ্ঞানপিপাসু ব্যক্তি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে বাড়ি বাড়ি গিয়ে বই বিলি করেন এবং পড়ার পর সেগুলো ফেরত নিয়ে নতুন বই দিয়ে আসেন। তিনি চেয়েছেন মানুষ বই পড়ে যাতে যথার্থ শিক্ষা লাভ করতে পারে। তার এই কর্মকাণ্ড 'বই পড়া' প্রবন্ধের লেখকের চেতনা ও প্রত্যাশাকে যেন বাস্তবে রূপ দিয়েছে।

'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তার মতে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাই মনের প্রসার ঘটাতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে তিনি ব্যাপকভাবে বই পড়তে বলেছেন। লেখকের এই চেতনা ও প্রত্যাশা যেন উদ্দীপকের পলান সরকারের কর্মকান্ডের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। কেননা তিনি স্বেচ্ছায় বই নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের পড়ার জন্য বিতরণ করেছেন। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি সার্থক।

5 views

Related Questions