1 Answers
"উদ্দীপকটিতে 'আমার পরিচয়' কবিতার একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে, পুরো বিষয় নয়।"- মন্তব্যটি যথার্থ।
আবহমান বাংলা অভিন্ন সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানসিকতার বৈশিষ্ট্যে ঐতিহ্যমণ্ডিত। বাংলার ভূখন্ডে নানা সম্প্রদায়ের লোক বাস করে। এখানে বংশপরম্পরায় বসবাসকারী জনগোষ্ঠীর ভাষা, ধর্ম, সংস্কৃতি, অভ্যাস, আচার, ঐতিহ্য, ইতিহাস, শিল্প- সাহিত্য তাদেরকে একটি স্বতন্ত্র জাতি গঠনে উদ্বুদ্ধ করে।
উদ্দীপকে ইতিহাস-ঐতিহ্য সংলগ্ন হয়ে বাঙালির আত্মপরিচয় গঠনের দিকটি প্রতিফলিত হয়েছে। এ বিষয়টি 'আমার পরিচয়' কবিতায় প্রতিফলিত কবির ইতিহাস-ঐতিহ্য সংলগ্ন হওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে তাম্রলিপ্তির কথা আছে, যা কবিতার চাঁদ সওদাগরের ডিঙার বহরের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। বাংলার লোকসংস্কৃতির দিকটিকে স্মরণ করে 'আমার পরিচয়' কবিতায় কবি তাঁর নিজের যে পরিচয় তুলে ধরেছেন তা উদ্দীপকেও প্রকাশ পেয়েছে। মহুয়ার দেশের ঐতিহ্য উদ্দীপক ও কবিতায় অভিন্নভাবে প্রকাশিত।। কিন্তু কবিতার অন্য বিষয়গুলো উদ্দীপকে অনুপস্থিত।
'আমার পরিচয়' কবিতায় বাঙালির বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যা উদ্দীপকে নেই। কবিতায় তিতুমীর, হাজী শরিয়তুল্লাহ, ক্ষুদিরাম, সূর্য সেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ কৃতিত্বকে স্মরণ করা হয়েছে। এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা হয়েছে যে, উদ্দীপকটিতে 'আমার পরিচয়' কবিতার একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে, পুরো বিষয় নয়।