1 Answers

উদ্দীপকে 'জুতা-আবিষ্কার' কবিতার একটি বিশেষ দিকই প্রতিফলিত হয়েছে, পুরো বিষয় নয়। মন্তব্যটি যথার্থ। 

সঠিক কর্মপন্থা ঠিক না করে কাজে হাত দিলে তা বাস্তবায়ন করা যায় না। কাজে সাফল্যের জন্য প্রয়োজন সঠিক কর্মপদ্ধতি, কর্মীর দক্ষতা ও দূরদর্শিতা।

উদ্দীপকে কাজি সাহেবের কথা বুঝতে না পেরে চাকর সবাইকে 'সেলাম' করে যে বোকামি করেছে তা তুলে ধরা হয়েছে। কাজি সাহেব তার বিদেশি চাকরকে যে কায়দা-কানুন শিখিয়েছেন তা সে বুঝতে পারেনি। উদ্দীপকের এই চাকরের মতো 'জুতা-আবিষ্কার' কবিতার রাজার আদেশে রাজার পা ধুলামুক্ত করার বিষয়টিও তার মন্ত্রী ও অন্য রাজ-অমাত্যরা বুঝতে পারেনি। তাই একটা সমস্যা সমাধান করতে গিয়ে তারা আরও কতকগুলো সমস্যা তৈরি করেছে। উদ্দীপকের এ বিষয়টি ছাড়াও এ কবিতায় আরও কিছু বিষয় আছে।

'জুতা-আবিষ্কার' কবিতায় রাজ-অমাত্যদের বাস্তবতাহীনতার পরিচয় পাওয়া যায়। এখানে রাজার পা ধূলিমুক্ত করতে গিয়ে তারা যেসব কর্মকাণ্ড করেছে সেগুলো অত্যন্ত হাস্যকর। অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয় এবং রাজার পা ধূলির স্পর্শ থেকে মুক্তি পায়। এ বিষয়টির সঙ্গে উদ্দীপকের মিল নেই। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions