1 Answers
"উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতার একটি বিশেষ দিকই প্রকাশ পেয়েছে, পুরো বিষয় নয়।"- মন্তব্যটি যথার্থ।
বাঙালির আজকের আত্মপরিচয় একদিনে সৃষ্টি হয়নি। বহু বছর ধরে বহু আন্দোলন-সংগ্রাম, বিপ্লব-বিদ্রোহের পথ পার হয়ে বাঙালি তার লক্ষ্যে পৌছেছে। এদেশের সাহসী সন্তানেরা যুগে যুগে বিদেশি শাসকদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁরা স্বদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য জীবন দিয়ে অমর হয়ে আছেন।
'আমার পরিচয়' কবিতায় কবি বাঙালি জাতিসত্তা গঠনের পশ্চাতে যে বিপ্লব-বিদ্রোহের পরিচয় দিয়েছেন, উদ্দীপকের বিষয়টি তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতার বিদ্রোহী চেতনার দিকটি প্রকাশ পেয়েছে। এখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নেতৃত্বদানকারী নানাসাহেব, তাঁতিয়াটোপি, ঝাঁসির রানি লক্ষ্মী প্রমুখের চেতনাকে স্মরণ করা হয়েছে। এদেশের মুক্তি ও স্বাধীনতার। জন্য তাঁদের চেতনাকে এগিয়ে নেওয়ার গুরুত্বের দিকটি তুলে আজকের বিদ্রোহীদের আহ্বান করা হয়েছে। যাতে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে পূর্বসূরি বীর যোদ্ধাদের মতো সাহসের সঙ্গে শত্রুদের মোকাবিলা করতে পারেন। উদ্দীপকের এই চেতনাটি 'আমার পরিচয়' কবিতার একটি বিশেষ দিক। এ বিষয়টি ছাড়াও কবিতায় আরও অন্যান্য দিক রয়েছে।
'আমার পরিচয়' কবিতায় বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটেছে। এ বিষয়গুলো উদ্দীপকে নেই। কবিতায় উল্লিখিত 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কবিতার মানবতার এই চিরন্তন বাণীও উদ্দীপকে অনুপস্থিত। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।