1 Answers

"উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, পুরো বিষয় এখানে প্রকাশ পায়নি।"- মন্তব্যটি যথার্থ। 

বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। তারা একদিকে শত্রুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অন্যদিকে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে সভ্যতার অগ্রযাত্রায় শামিল হয়েছে।

উদ্দীপকে বাঙালির বিপ্লবী চেতনার প্রতিফলন ঘটেছে। এখানে ক্ষুদিরামের মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালির ভূমিকা এবং তাঁদের আত্মত্যাগের কৃতিত্ব তুলে ধরা হয়েছে। এ বিষয়টি 'আমার পরিচয়' কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করেছে। তা হলো বিপ্লব-বিদ্রোহের দিক। এ দিকটি ছাড়াও 'আমার পরিচয়' কবিতায় কবি বাঙালির আত্মপরিচয়ের আরও কিছু অনুষঙ্গের কথা বলেছেন যেগুলো উদ্দীপকে নেই। উদ্দীপকে বাঙালির সংগ্রামী ইতিহাসের বিষয়টিও ইঙ্গিতে প্রকাশিত।

'আমার পরিচয়' কবিতায় বাঙালির সাহিত্য-সংস্কৃতির পরিচয় পাওয়া যায় চর্যাপদ, মহুয়ার পালা, সওদাগরের ডিঙার বহর, পাহাড়পুর বৌদ্ধবিহার, কমলার দীঘি প্রভৃতির মধ্য দিয়ে। এছাড়া এ কবিতায় জয়নুল, অবনঠাকুর, রাষ্ট্রভাষার লাল রাজপথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জয় বাংলা ধ্বনিকে বিশেষ গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions