1 Answers
উদ্দীপকটিতে 'আমার পরিচয়' কবিতার সূর্য সেনের সংগ্রামী চেতনার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
বাঙালির আত্মপরিচয় এক দিনে তৈরি হয়নি। বহু বছর ধরে, বহু সংগ্রামের পথ পার হয়ে বাঙালি তার লক্ষ্যে পৌঁছেছে। বাংলা ভূখণ্ডের মানুষের জীবনের সঙ্গে বিভিন্ন সংগ্রামী চেতনা জড়িয়ে রয়েছে। যুগে যুগে বাঙালির আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এদেশের সাহসী সন্তানেরা।
উদ্দীপকে বাংলার বীর সন্তান মাস্টার দা সূর্য সেনের সংগ্রামী চেতনা ও কৃতিত্ব প্রতিফলিত হয়েছে। ব্রিটিশশাসিত বাংলায় সূর্য সেন ইংরেজ শাসকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম ইংরেজ শাসনমুক্ত হয়েছিল। উদ্দীপকের এই সংগ্রামী বীরকে কবি স্মরণ করেছেন 'আমার পরিচয়' কবিতায়। কবি এখানে তাঁর আত্মপরিচয়দানে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামী বীর নায়কদের কথা বলতে গিয়ে বলেছেন-... "এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে।" সূর্য সেন ১৯৩০ সালে চট্টগ্রামকে ইংরেজমুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন এবং আজীবন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। কবি তাঁকে স্মরণ করে তাঁর প্রতি সম্মান এবং বাঙালির সংগ্রামী চেতনা লালনে অনুপ্রাণিত হয়েছেন।