উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার স্বদেশের প্রতি কবির নিবিড় সম্পর্কের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই জন্মভূমির নানা অনুষঙ্গে মানুষ আত্মপরিচয় খুঁজে পায়। মানুষ যেখানেই থাকুক না কেন, জন্মভূমির মাটির টান সে সবসময়ই অনুভব করে।
উদ্দীপকের কবিতাংশে জন্মভূমি বাংলাদেশের প্রতি কবির গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের কথা বলতে গিয়ে বাঙালি জাতির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার পরিচয় তুলে ধরেছেন। তিনি বাঙালির প্রাণে প্রাণ মিশিয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন। উদ্দীপকের কবিতাংশের কবির এই স্বদেশচেতনা ও অনুভবের সঙ্গে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির চেতনার মিল রয়েছে। এ কবিতায়ও কবি এদেশের অস্তিত্বে তাঁর হৃদয় মিশে থাকার কথা বলতে গিয়ে এদেশের আসমান, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙা প্রভৃতিকে সাক্ষী মেনেছেন। এভাবে স্বদেশের প্রতি তাঁর যে অনুরাগ প্রকাশ পেয়েছে তার সঙ্গে উদ্দীপকে প্রকাশিত কবির স্বদেশানুরাগ সাদৃশ্যপূর্ণ।