1 Answers

উদ্দীপকটি 'আমার পরিচয়' কবিতার বাংলার ইতিহাস ও ঐতিহ্যসংলগ্ন হয়ে কবির বেঁচে থাকার দিকটিকে নির্দেশ করে। 

বাঙালি জাতিসত্তার অতীত ঐতিহ্য আছে। তা এক দিনে বা একক কোনো ঘটনার মধ্য দিয়ে আসেনি। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতির ধারাপ্রবাহে তার আগমন। এই ধারাপ্রবাহ ধরেই আমাদের সামগ্রিক সত্তা।

উদ্দীপকে একজন মানুষ কীভাবে তার অতীত ইতিহাস ও ঐতিহ্য থেকে অনুপ্রেরণা লাভ করে এগিয়ে যায়, সেই বিষয় তুলে ধরা হয়েছে। এখানে তাম্রলিপ্তি থেকে মহুয়ার দেশ পর্যন্ত ঐতিহ্য নির্দেশ করা হয়েছে। এর মাঝে ঘরে ঘরে তাঁতকল নির্মাণের কথা বলা হয়েছে। এসবের কোথাও ব্যক্তি একা নন, সঙ্গে সঙ্গে তার ইতিহাসও গিয়েছে। উদ্দীপকের এ দিকটি 'আমার পরিচয়' কবিতায় কবি যে ইতিহাস-ঐতিহ্যের কথা বলেছেন তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, কৈবর্ত বিদ্রোহ, পালযুগের চিত্রকলার বিকাশ সাধন, বৌদ্ধবিহারের জ্ঞানচর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্য-সংস্কৃতির বিকাশ, মৈয়মনসিংহ গীতিকায় প্রতিফলিত মানুষের জীবনের ইতিহাস-ঐতিহ্যকে স্মরণ করেছেন। এসবের মধ্য দিয়ে তাঁর স্বদেশানুরাগ প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকেও প্রতিফলিত।

5 views

Related Questions