1 Answers

উদ্দীপকটি বাংলা কবিতার উদ্দীপ্ত কণ্ঠস্বর তথা বিদ্রোহী চেতনার ধারার কবিতার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। 

সাহিত্যের শাখা-প্রশাখা ব্যাপক ও বিস্তৃত। কবিতা সাহিত্যের অন্যতম একটি শাখা। কবিতা, কাব্য বা পদ্য হচ্ছে শব্দের ছন্দোময় বিন্যাস যা একজন কবির আবেগোত্থিত অনুভূতির স্বাভাবিক প্রকাশ।

উদ্দীপকে 'বিদ্রোহী' কবির বিদ্রোহ চেতনার দিকটি তুলে ধরা হয়েছে। কবি এখানে নিপীড়িত মানুষের ক্রন্দন-রোল বন্ধ না হওয়া পর্যন্ত তাঁর বিদ্রোহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ রণক্লান্ত মহাবিদ্রোহী তখনই শান্ত হবেন, যখন অসহায় মানুষের কান্না বন্ধ হবে, তার আগে নয়। কবির এ উদ্দীপ্ত কণ্ঠস্বর বাংলা কবিতার বিদ্রোহী চেতনার ধারার বৈশিষ্ট্যকে নির্দেশ করে, যা 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের কবিতার দুটি ধারার অন্যতম একটি ধারা। কবি কাজী নজরুল ইসলাম এ ধারার প্রবর্তক। বাংলা সাহিত্যে তাঁর আগে আর কেউ এমন দৃপ্ত ভাবের অবতারণা করেননি। উদ্দীপকে তাঁর সেই বিখ্যাত 'বিদ্রোহী' কবিতার অংশবিশেষ প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions