1 Answers

উদ্দীপকটি 'বঙ্গবাণী' কবিতার নিজের মাতৃভাষার প্রতি গভীর অনুরাগের দিকটিকে নির্দেশ করেছে। 

মানুষের আত্মপ্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে তার মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমেই মানুষের বিকাশ ঘটে। মানুষের চিন্তা-চেতনা, সাধনা, মত প্রকাশ, ভাব বিনিময় ইত্যাদি বিষয় সুন্দর ও সার্থকতা লাভ করে মাতৃভাষার মাধ্যমে।

উদ্দীপকে মাতৃভাষা বাংলার আঞ্চলিক রূপের প্রতি অনুরাগের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে লেখক নিজের অঞ্চলের ভাষা না জানাকে লজ্জার বিষয় মনে করেছেন। লেখক যতটুকু আয়ত্ত করেছেন তাতেই আত্মতৃপ্তি পেয়েছেন। সেই সঙ্গে এদেশের সব অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলার ইচ্ছাপোষণ করেছেন। উদ্দীপকের লেখকের হৃদয়ের এই অভিব্যক্তি স্বভাষা তথা মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। 'বঙ্গবাণী' কবিতায়ও কবি বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। তিনি এ ভাষায় কাব্য রচনাকে সাধারণ মানুষের কল্যাণের কাজ মনে করেছেন। আর যারা এদেশে জন্মগ্রহণ করেও নিজেদের মাতৃভাষা বাংলাকে অবহেলা করে 'হিন্দুর বাণী' বলে নিন্দা করে তাদেরকে তিনি এ দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে বলেছেন। কবি তাদের জন্মকে কটাক্ষ করে ক্ষোভও প্রকাশ করেছেন; যার মধ্য দিয়ে তার মাতৃভাষাপ্রীতিই প্রকাশ পেয়েছে।

5 views

Related Questions