1 Answers
উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার স্বাধীনতার গুরুত্বের দিকটিকে নির্দেশ করেছে।
প্রত্যেক জাতির কাছে স্বাধীনতা অত্যন্ত প্রিয়। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রাম। এ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
উদ্দীপকে লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে। এদেশের স্বাধীনতার জন্য বাঙালিকে অনেক রক্তমূল্য দিতে হয়েছে। যাঁরা বুকের রক্ত ঢেলে দিয়ে স্বদেশকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করেছেন তাঁরা এদেশের সাহসী সন্তান। তাঁদের সংগ্রামী চেতনার পথ ধরেই স্বাধীনতা এসেছে। এই চেতনা 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার স্বাধীনতা অর্জনের চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা বাঙালির রক্তস্নাত পথ বেয়ে দীপ্ত চোখে এগিয়ে এসেছে বাংলাদেশে। এভাবে উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার স্বাধীনতার গুরুত্বের দিকটিকে নির্দেশ করেছে।